রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

রোনালদোর গোলে জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল

ক্রীড়া ডেস্ক ০৫ জুন ২০২৫ ০৪:৩৪ এ.এম

পর্তুগাল

প্রথমার্ধে বিবর্ণ পারফরম্যান্সের পর গোল হজমের ধাক্কা। সেখান থেকে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল পর্তুগাল। বদলি নেমে চোখধাঁধানো এক গোল করলেন ফ্রান্সিসকো কনসেইকাও।

কয়েকটি সুযোগ নষ্টের পর জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। জার্মানিকে তাদের মাঠেই হারিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠল রবের্তো মার্তিনেসের দল।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে সেমি-ফাইনালে - গোলে জিতেছে প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লোরিয়ান ভিরৎজ জার্মানদের এগিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে পর্তুগিজরা।

টানা পাঁচ হার এবং প্রায় ২৫ বছর পর জার্মানিকে হারাতে পারল পর্তুগাল। এর আগে সবশেষ জিতেছিল ২০০০ সালের ২০ জুন, ইউরোর গ্রুপ পর্বে ৩-০ গোলে।

ওই ম্যাচে হ্যাটট্রিক করে আজও দেশের ফুটবলে স্মরণীয় হয়ে আছেন সের্জিও কনসেইকাও। বদলি নেমে গোল করে এবারের জয়ে বড় অবদান রাখলেন তার ছেলে ফ্রান্সিসকো কনসেইকাও! ম্যাচ-সেরার পুরস্কারও জিতলেন ২২ বছর বয়সী এই উইঙ্গার।

প্রথমার্ধে গোলের জন্য চার শটের কেবল একটি লক্ষ্যে রাখতে পারা পর্তুগাল বিরতির পর শট নেয় মোট ১৩টি, যার পাঁচটি ছিল লক্ষ্যে। আর প্রথমার্ধে সাত শটের চারটি লক্ষ্যে রাখতে পারা জার্মানি দ্বিতীয়ার্ধে শট নিতে পারে মাত্র দুটি!

চার দিন আগে এই মাঠেই ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পাওয়া চার জন আছেন এই পর্তুগাল দলে। একই মাঠে আগামী রোববার জাতীয় দলের জার্সিতে শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে বৃহস্পতিবার আরেক সেমি-ফাইনালে ফ্রান্স ও স্পেনের মধ্যে জয়ী দল।

চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় জার্মানি। তবে বক্সের ভেতর থেকে ঠিকমতো শট নিতে পারেননি বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা।

দুই মিনিট পর দারুণ এক সুযোগ পান রোনালদো। বাঁ দিক থেকে পেদ্রো নেতোর পাস বক্সে খুঁজে পায় আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরারকে। কিন্তু দুর্বল শটে হতাশ করেন ৪০ বছর বয়সী তারকা, অনায়াসে ঠেকান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

১৯তম মিনিটে আলেকসান্দার পাভলোভিচ পর্তুগালের বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে জার্মানি, পরক্ষণেই আলগা বলে অভিষিক্ত ২৩ বছর বয়সী স্ট্রাইকার নিক ভয়টেমাডের শট ঠেকান গোলরক্ষক দিয়োগো কস্তা। দুই মিনিট পর গোরেটস্কার জোরাল শটও দুর্দান্ত সেভে ব্যর্থ করে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আরেকটি ভালো সুযোগ পান রোনালদো। বাঁ দিক থেকে নুনো মেন্দেসের চমৎকার পাসে ছুটে গিয়ে দূরের পোস্টে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি তিনি।

পরের মিনিটেই ঘরের মাঠের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে এগিয়ে যায় জার্মানি। জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলতে নামা জসুয়া কিমিখ ডি-বক্সের বাইরে থেকে পায়ের টোকায় ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে ক্রস বাড়ান, আর হেডে জালে পাঠান ভিরৎজ।

সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি জার্মানদের। বরং পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে তাদের স্তব্ধ করে দেয় পর্তুগাল।

৫৮তম মিনিটে বদলি নামার চার মিনিট পরই দুর্দান্ত গোলে সমতা ফেরান ফ্রান্সিসকো কনসেইকাও। রুবেন দিয়াসের পাস প্রায় মাঝমাঠে ডান দিকের বাইলাইনের কাছাকাছি পেয়ে, এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে এগিয়ে যান তিনি, ২০ গজ দূর থেকে জোরাল শটে খুঁজে নেন ঠিকানা।

এরপর দলকে এগিয়ে নেন রোনালদো। বাঁ দিক থেকে মেন্দেসের পাস ছয় গজ বক্সের বাইরে থেকে শটে ফাঁকা জালে পাঠান তিনি।


আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডধারীর গোল হলো ১৩৭টি, আর এবারের নেশন্স লিগে আট ম্যাচে সাতটি। জার্মানির বিপক্ষে তার কেবল দ্বিতীয় গোল এটি।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে দুর্দান্ত ডাবল সেভে জার্মানির আশা জিইয়ে রাখেন টের স্টেগেন। কাছ থেকে দিয়োগো জটার শট ঠেকানোর পর কনসেইকাওয়ের প্রচেষ্টা রুখে দেন বার্সেলোনা গোলরক্ষক। যোগ করা সময়ে জটার আরেকটি শট তিনি ফিরিয়ে দেয়ায় ব্যবধান বাড়েনি।

নিউবাংলা/জিএস

 

আরও খবর

news image

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, নেই কোনো চমক

news image

দেশের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চান সাকিব

news image

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা

news image

রিয়ালের জালে বার্সেলোনার ১৫ গোল

news image

অবশেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল

news image

ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

news image

ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

news image

বাংলাদেশ দলে আজ যোগ দিতে পারছেন না হামজা

news image

মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

news image

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

news image

জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল

news image

ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

news image

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

news image

সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক

news image

বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

news image

বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

news image

কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা

news image

প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা

news image

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত

news image

সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল

news image

আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার

news image

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

news image

বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা

news image

বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

news image

বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত

news image

হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড

news image

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮

news image

হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

news image

বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী