ক্রীড়া ডেস্ক ১৭ জুন ২০২৫ ০৫:৫২ পি.এম
বিশ্বজুড়ে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে, তখন শান্তির বার্তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে এক অনন্য উপহার তুলে দিলেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
পর্তুগাল জাতীয় দলের একটি স্বাক্ষরিত জার্সি পাঠিয়েছেন রোনালদো, যার পেছনে লেখা ছিল মানবিক এক বার্তা:“To President @realdonaldtrump. Playing for peace. As a team.” (“প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আমরা শান্তির জন্য খেলছি। এক দল হিসেবে।”)
বর্তমানে কানাডার আলবার্টায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তার সঙ্গে বৈঠক করেন তিনি। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী কস্তা রোনালদোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন এবং সেই সুবাদেই ট্রাম্পের হাতে তুলে দেন রোনালদোর পাঠানো জার্সিটি।
বিশ্বজুড়ে যখন যুদ্ধ, দ্বন্দ্ব ও উত্তেজনার খবর প্রাধান্য পাচ্ছে, তখন রোনালদোর এমন পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। খেলার মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস নতুন মাত্রা যোগ করেছে ক্রীড়াঙ্গনে।
এদিকে, ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে শিগগিরই শান্তি হবে! অনেক ফোনকল ও বৈঠক চলছে।’
রোনালদোর এই মানবিক বার্তা সেই কূটনৈতিক প্রচেষ্টাকে যেমন সহায়ক করছে, তেমনি বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে— খেলাধুলা শুধুই বিনোদনের মাধ্যম নয়, বরং তা হতে পারে বিশ্বশান্তির সেতুবন্ধন।
রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগের আল-নাসর ক্লাবে খেলে যাচ্ছেন এবং শোনা যাচ্ছে, তিনি শিগগিরই তাঁর চুক্তি নবায়নের ঘোষণা দিতে যাচ্ছেন। যদিও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তাব পেয়েছিলেন, তিনি তা ফিরিয়ে দেন।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা এর আগে পর্তুগালকে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগ শিরোপা জেতাতে নেতৃত্ব দিয়েছেন।
নিউবাংলা/জিএস
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, নেই কোনো চমক
দেশের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চান সাকিব
সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা
রিয়ালের জালে বার্সেলোনার ১৫ গোল
অবশেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
বাংলাদেশ দলে আজ যোগ দিতে পারছেন না হামজা
মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল
ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত
সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা
প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা
দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত
সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল
আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার
পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত
হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে
বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী