আন্তর্জাতিক ডেস্ক ২৪ জুন ২০২৫ ১১:৪১ পি.এম
এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা বাডি কার্টার এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকস।
এ বিষয়ে বাডি কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে একটি চিঠি লিখেছেন। তিনি ঘোষণা করেন যে ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের ‘অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা’ রয়েছে।
চিঠিতে কার্টার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ দুই দেশের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছিল। ট্রাম্প ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করার জন্য এবং ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম না হয়, তা নিশ্চিত করার জন্য সাহসী, সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছিলেন।
তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কার যেসব আদর্শকে স্বীকৃতি দিতে চায়, সংকটের মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্ব তা তুলে ধরে। ঐতিহাসিক বৈরিতা ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত এই অঞ্চলে এই ধরনের অগ্রগতির জন্য সাহস ও স্পষ্ট অবস্থান উভয়েরই প্রয়োজন, যা ট্রাম্প দেখিয়েছেন।
সোমবার (২৩ জুন) বিকালে ট্রাম্প ১২ দিনের যুদ্ধ’ শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে মঙ্গলবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও এ সময়ের মধ্যে দুই দেশই পাল্টাপাল্টি হামলা চালায়।
গত ১৩ জনু ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে দেশটিতে প্রথম হামলা চালায় ইসরায়েল। গত এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি যুদ্ধে রূপ নেয়। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পও ইরানকে আলোচনায় বসার জন্য চাপ দিতে থাকেন এবং সময় বেঁধে দেন। তবে ইরান তাতে সায় না দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে নাজেহাল করে দেয়।
আলোচনার টেবিলে না বসায় এক সপ্তাহ পর ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমারু বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক দিন বিরতি দিয়ে সোমবার কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা চালিয়ে ইরান পাল্টা জবাব দেয়।
অবশেষে ট্রাম্প সংঘাতে না গিয়ে ইরান-ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধ বন্ধ ঘোষণা করেন এবং দুই দেশকে আর কোনো হামলা নয় বলে শান্তির পথে হাঁটার আহ্বান জানান।
নিউবাংলা/জিএস
ই-রানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে
যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান
দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর
ই-রানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব, মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্র-ই-রান আলোচনা ব্যর্থ, এরপর কী হবে?
যুক্তরাষ্ট্র ও ই-রানের মধ্যে আলোচনা চলছে, কিছু বিষয়ে হয়েছে অগ্রগতি
এবার যু-দ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লে-বানন ও ই-স-রা-য়ে-ল
ই-রানের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র-ই-রান ঐতিহাসিক বৈঠক : যেকোনো মুহূর্তে শুরু হচ্ছে আলোচনা
চুক্তি না হওয়া পর্যন্ত ই-রান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ই-রানের ১০ দফা প্রস্তাব
সামরিক বাহিনীকে হা-মলা বন্ধের নির্দেশ মোজতবা খামেনির, তবে ‘আঙুল ট্রিগারেই’
ডেডলাইন মঙ্গলবারই শেষ : ই রানকে ফের হুঁ-শি-য়ারি ট্রাম্পের
৪৫ দিনের যু-দ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ই-রান : এক্সিওস
ই-রানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে
আটকেপড়া বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিল ই-রান
এ যু-দ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না : ব্রিটিশ প্রধানমন্ত্রী
বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিলো মালয়েশিয়া
যু-দ্ধের মধ্যেও দৈনিক ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ই-রান
নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান
হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : আরাগচি
ফিরে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
ই-রান ইস্যুতে নিউইয়র্ক টাইমসে ট্রাম্পের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া
ই-রানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
ই-রান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ই-রানের হা-ম-লা
সরাসরি ই-রানের পাশে দাঁড়াল চীন দিল সহায়তার ঘোষণা