রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

অভিষেকের দ্বিতীয় ওভারেই উইকেট তানভীরের

ক্রীড়া ডেস্ক ০২ জুলাই ২০২৫ ০৫:০৭ পি.এম

তানভীর

২৯ রানে তৃতীয় উইকেট পরার পর জুটি গড়েন কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা। তাদের চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তবে এ জুটি বিপজ্জনক হওয়ার আগেই ভেঙেছেন তানভীর ইসলাম। ওয়ানডেতে এটিই তার প্রথম উইকেট।


১৯তম ওভারের শেষ বলটি স্টাম্পের ওপর করেছিলেন তানভীর, সেখানে সোজা ব্যাটে ডিফেন্স করতে গিয়ে লাইন মিস করেন কুশল। বল সরাসরি প্যাডে আঘাত হানলে লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ৪৫ রান করে কুশল ফেরায় ভাঙে ৬০ রানের চতুর্থ উইকেট জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে লঙ্কানদের রান ৪ উইকেটে ৯৪। আসালাঙ্কা ৩৪ আর লিয়ানাগে ৪ রানে অপরাজিত আছেন।

আজ বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। শুরু থেকেই শক্তহাতে বোলিং করতে থাকেন দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। যে কারণে উইকেট পেতেও দেরি হয়নি তাদের।


টেস্টে বাংলাদেশকে ভুগিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। এবার লঙ্কান ব্যাটারকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। খালি হাতে তাকে ফিরিয়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। ৮ বলে ০ রানে সাজঘরে ফেরেন নিশাঙ্কা।

ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে নিশাঙ্কাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান সাকিব। ব্যাক অব লেন্থের বলে কাট করতে গিয়েছিলেন লঙ্কান ওপেনার। কিন্তু ব্যাটের বাইরের পাশ ঘেষে বল চলে যায় লিটনের গ্লাভসে।

পরের ওভারে আরেক ওপেনার নিশান মাদুশকাকে বোল্ড করে দেন তাসকিন আহমেদ। ১৩ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। ১১ রানে ২ উইকেট হারায় লঙ্কানরা।

এক ওভার বোলিংয়ে ফিরে আবারো আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার কামিন্দু মেন্ডিস। অফ স্টাম্পের বাইরের গুড লেংথের বল মিড অফের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন কামিন্দু। তবে টাইমিং না হওয়ায় মিড অফে মেহেদি মিরাজের হাতে ধরা পড়েন। ৪ বল খেলে ডাক খেয়েছেন তিনি।

২১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯৭ রান। 

নিউবাংলা/জিএস

আরও খবর

news image

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, নেই কোনো চমক

news image

দেশের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চান সাকিব

news image

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা

news image

রিয়ালের জালে বার্সেলোনার ১৫ গোল

news image

অবশেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল

news image

ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

news image

ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

news image

বাংলাদেশ দলে আজ যোগ দিতে পারছেন না হামজা

news image

মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

news image

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

news image

জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল

news image

ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

news image

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

news image

সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক

news image

বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

news image

বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

news image

কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা

news image

প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা

news image

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত

news image

সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল

news image

আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার

news image

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

news image

বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা

news image

বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

news image

বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত

news image

হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড

news image

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮

news image

হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

news image

বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী