নিউজ ডেস্ক ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৪ পি.এম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের বিজয় হলে এই বিজয় আমাদের সবার। শনিবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কটিয়াদি সরকারি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখ পর্যন্ত জনতার রায়কে আপনারা সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসবেন, আমরা তাকে অভিনন্দন জানাতে প্রস্তুত। কিন্তু চোরাই পথে আর কোনো নির্বাচন হবে না, হতেও দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সমস্ত চোরাই পথ বন্ধ করে দেওয়া হবে। এ দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবে। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। যারা পেছন থেকে কামড়া-কামড়ি করে, তাদেরকে আমরা কামড়া-কামড়ি করতে দেব না। তারা করুক, আমরা জাতিকে নিয়ে সামনে এগিয়ে যাব।
জনসভায় জামায়াত আমির অভিযোগ করে বলেন, যারা আমাদের দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং এই টাকা দিয়ে ৫৬ হাজার বর্গমাইলের উন্নয়ন সাধন করা হবে।
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সাঈদ বিন হাবিবসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
নিউবাংলা/জিএস
জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ
২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা
প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন
বিগত দুই সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অ-প-রা-ধ করেছে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি, নিয়োগে আসছে বড় পরিবর্তন
এক বছরের মধ্যে ৪৪৫৯ পদে নিয়োগ দেয়া হবে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের
আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী
নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী
৬ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস
অন্তর্বর্তী সরকারের সময় ম-বকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ
টাঙ্গাইলে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী
‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা
মোবাইল গ্রাহকদের স্বস্তি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা
নববর্ষ উদযাপন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার
আমরা জুলাই সনদ মানি, প্রত্যেকটি দফা সম্মান করি : পার্থ
হজ ফ্লাইট : টিকিটপ্রতি খরচ কমেছে ১২ হাজার টাকা
ঢাকার দুই সিটিতে টিকা দেয়া হলে নিয়ন্ত্রণে আসবে হা-ম : স্বাস্থ্যমন্ত্রী
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় : প্রধানমন্ত্রী
হা-ম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই
প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
অনলাইন-অফলাইনে ভাগ করে ক্লাসের নতুন সময়সূচি নির্ধারণ
আবু সাঈদ হ-ত্যা : দুই পুলিশ সদস্যর মৃ-ত্যু-দণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সা-জা
শুক্রবারও বসবে সংসদ অধিবেশন : চিফ হুইপ
ফিলিং স্টেশনে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকারের নির্দেশ
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস
চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল