নিজস্ব প্রতিবেদক ৩১ জানু ২০২৬ ০৩:৩৭ এ.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মেয়েদের মাস্টার্স পর্যন্ত বিনা খরচে পড়ালেখার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে এবং দল ক্ষমতায় না এলেও কুমিল্লাকে বিভাগে উন্নীত করতে বাধ্য করা হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় কুমিল্লা টাউন হল মাঠে ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যুবসমাজ বেকার ভাতা পাওয়ার জন্য আন্দোলন করেনি, বরং সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে।
এ সময় তিনি আরও বলেন, যারা নিপীড়িত হওয়ার পরিবর্তে নিপীড়ক হয়ে উঠেছে, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ তাদের পরাজিত করবে।
এ ছাড়া তিনি মায়েদের অপমান করা হলে জুলাই আন্দোলনের যোদ্ধাদের আবারও মাঠে নামার আহ্বান জানান।
ডা. শফিক বলেছেন, বিভাগ গঠনের আগে কুমিল্লা বিমানবন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল করতে হবে এবং কুমিল্লা ইপিজেডকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে বিদেশি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগে আগ্রহী হবেন।
তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি করি না, প্রতিশোধ আমাদের নীতি নয়। আমরা সুনীতির রাজনীতি করি, রাজার নীতি নয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিক বলেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল দমন-পীড়নের শিকার হলেও ১/১১ পরবর্তী সময়ে কোনো দলের অফিস বন্ধ হয়নি বা প্রতীক কেড়ে নেওয়া হয়নি। তিনি দাবি করেন, গুমের ঘটনায় জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ৩৬ জুলাই সেজদায় শুকরিয়া আদায় করেছি। আমরা ঘোষণা দিয়েছি কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না।
তিনি আরও বলেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও জামায়াত চাঁদাবাজিতে জড়াবে না এবং খুব সীমিত আকারে মামলা করেছে। আমরা একজনকে আসামি করে মামলা করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি। তাদের অবদানের কারণেই আজ আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। তাদের চোখের পানি ও রক্ত আমরা দেখেছি।
নিউবাংলা/জিএস
জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ
২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা
প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন
বিগত দুই সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অ-প-রা-ধ করেছে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি, নিয়োগে আসছে বড় পরিবর্তন
এক বছরের মধ্যে ৪৪৫৯ পদে নিয়োগ দেয়া হবে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের
আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী
নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী
৬ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস
অন্তর্বর্তী সরকারের সময় ম-বকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ
টাঙ্গাইলে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী
‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা
মোবাইল গ্রাহকদের স্বস্তি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা
নববর্ষ উদযাপন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার
আমরা জুলাই সনদ মানি, প্রত্যেকটি দফা সম্মান করি : পার্থ
হজ ফ্লাইট : টিকিটপ্রতি খরচ কমেছে ১২ হাজার টাকা
ঢাকার দুই সিটিতে টিকা দেয়া হলে নিয়ন্ত্রণে আসবে হা-ম : স্বাস্থ্যমন্ত্রী
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় : প্রধানমন্ত্রী
হা-ম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই
প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
অনলাইন-অফলাইনে ভাগ করে ক্লাসের নতুন সময়সূচি নির্ধারণ
আবু সাঈদ হ-ত্যা : দুই পুলিশ সদস্যর মৃ-ত্যু-দণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সা-জা
শুক্রবারও বসবে সংসদ অধিবেশন : চিফ হুইপ
ফিলিং স্টেশনে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকারের নির্দেশ
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস
চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল