নিউজ ডেস্ক ১৪ জুন ২০২৫ ০১:০৫ এ.এম
ভয়াবহ বিমান হামলা চালিয়ে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান জেনারেল হোসাইন সালামিসহ অন্তত ২০ জন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। এ অবস্থায় বাহিনীটির নতুন প্রধানের নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
শুক্রবার (১৩ জুন) দায়িত্ব গ্রহণের পর মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির নতুন সেনাপ্রধান পাকপুর সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সয়্যদ আলি খামেনিকে দেয়া বার্তায় বলেন, ‘‘অপরাধী ও অবৈধ জায়নবাদী প্রশাসনকে এক তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে। শিগগিরই এদের জন্য নরকের দরজা খুলে যাবে।’’
প্রসঙ্গত, শুক্রবার ভোররাতে ইসরায়েল ‘অপারেশন ‘রাইজিং লায়ন’ নামে এক অভিযানে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ভয়াবহ বিমান হামলা চালায়। এতে আবাসিক এলাকা, ঘরবাড়ি ও সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শী ও ইরানের জাতীয় টেলিভিশন জানিয়েছে, এ হামলায় বহু নারী ও শিশু হতাহত হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখারচি বলেছেন, ‘‘জায়নবাদী শত্রুর এ বর্বরোচিত হামলার জবাব অবশ্যই দেয়া হবে। ইসরায়েলকে এর চরম মূল্য দিতে হবে।’’
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলের হামলার পাল্টা জবাব খুব শিগগিরই এবং কঠোর হবে। এর ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ইসরায়েল বেশ কিছুদিন ধরেই ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। এর অংশ হিসেবে তারা তেহরানে ড্রোন ঘাঁটি স্থাপন করে ও অত্যাধুনিক অস্ত্রপদ্ধতি ও কম্যান্ডো পাঠায়। ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা ‘টাইমস অব ইসরায়েল’কে জানিয়েছেন, মোসাদের এজেন্টরা তেহরানে এ ঘাঁটি স্থাপন করেন এবং সেখান থেকেই ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত হানা হয়।
ইরানের রেভল্যুশনারি গার্ড পরিচালিত সংবাদ সংস্থা জানিয়েছে, এ হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউবাংলা/জিএস
ই-রানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে
যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান
দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর
ই-রানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব, মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্র-ই-রান আলোচনা ব্যর্থ, এরপর কী হবে?
যুক্তরাষ্ট্র ও ই-রানের মধ্যে আলোচনা চলছে, কিছু বিষয়ে হয়েছে অগ্রগতি
এবার যু-দ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লে-বানন ও ই-স-রা-য়ে-ল
ই-রানের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র-ই-রান ঐতিহাসিক বৈঠক : যেকোনো মুহূর্তে শুরু হচ্ছে আলোচনা
চুক্তি না হওয়া পর্যন্ত ই-রান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ই-রানের ১০ দফা প্রস্তাব
সামরিক বাহিনীকে হা-মলা বন্ধের নির্দেশ মোজতবা খামেনির, তবে ‘আঙুল ট্রিগারেই’
ডেডলাইন মঙ্গলবারই শেষ : ই রানকে ফের হুঁ-শি-য়ারি ট্রাম্পের
৪৫ দিনের যু-দ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ই-রান : এক্সিওস
ই-রানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে
আটকেপড়া বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিল ই-রান
এ যু-দ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না : ব্রিটিশ প্রধানমন্ত্রী
বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিলো মালয়েশিয়া
যু-দ্ধের মধ্যেও দৈনিক ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ই-রান
নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান
হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : আরাগচি
ফিরে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
ই-রান ইস্যুতে নিউইয়র্ক টাইমসে ট্রাম্পের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া
ই-রানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
ই-রান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ই-রানের হা-ম-লা
সরাসরি ই-রানের পাশে দাঁড়াল চীন দিল সহায়তার ঘোষণা