নিউজ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩১ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের জন্য একটি ফ্রি কোর্স চালুর প্রস্তাব দিয়েছেন ঢাকা-৮ আসনের গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম। গতকাল রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টটিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা হয়েছে বলেও উল্লেখ করেন মেঘনা আলম।
একই আসনের প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রসঙ্গ টেনে মেঘনা আলম লেখেন, ‘একটু আগে পাটওয়ারী ভাই ফোন দিলেন, শীঘ্রই বাসায় আসবেন জানালেন। ইলেকশনের আগেই আসতেন, কিন্তু মিডিয়া পজিটিভ সবকিছুকেও ভিউয়ের জন্য নেগেটিভ করে ফেলে এই ভয়ে আসেননি বললেন। রাজনৈতিক শিষ্টাচারের এই ধারা সকল প্রতিবন্ধকতা এড়িয়ে অব্যাহত থাকুক।’
মেঘনা আলম আরও লেখেন, ‘আমার কাছে শিখতে চান জানালেন, আমিও এনসিপির ছোট ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করলাম। তিনি অ্যারেঞ্জমেন্ট করবেন আশ্বাস দিলেন। যারা ফিল্ড পলিটিক্স ও গণজাগরণের মাধ্যমে রাজনীতির ময়দানে সম্পৃক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতা আর আমার মতো যারা জন্ম থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হয়েছে, আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে শিখেছেন, তাদের জ্ঞান, দুই পক্ষের শক্তি এক হলে প্রকৃত অর্থেই স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
মেঘনা আলম পোস্টে আরও উল্লেখ করেন, ‘আমার ছোট ভাই পাটওয়ারীর জন্য অনেক স্নেহ। যদি ও জিতলে জামায়াত ক্ষমতায় আসার সুযোগ না থাকত, তাহলে মেঘনা আলম বিএনপিকে সামনে আগাতে দিয়ে নিজের প্রচারণা ও পোলিং এজেন্ট সরিয়ে নিত না জানালাম। যে দল নারীর নেতৃত্ব অবমূল্যায়ন করে, তাদের ক্ষমতায় চাই না। ভবিষ্যতে যদি আদর্শের পরিবর্তন হয়, সেটা ভিন্ন বিষয়।’
মেঘনা আলম পোস্টে আরও লেখেন, ‘মেঘনা আলম বিভেদের, শত্রুতার রাজনীতি চায় না। আল্লাহ আমাদের নিরাপদ রাখুক, আমাদের যাদের দেশ বদলানোর প্রত্যয় আছে তাদের নিয়ত পরিষ্কার ও অটুট রাখুক, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে সকল রাজনীতিবিদদের আবদ্ধ রাখুক। আমিন।’
নিউবাংলা/জিএস
জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ
২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা
প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন
বিগত দুই সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অ-প-রা-ধ করেছে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি, নিয়োগে আসছে বড় পরিবর্তন
এক বছরের মধ্যে ৪৪৫৯ পদে নিয়োগ দেয়া হবে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের
আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী
নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী
৬ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস
অন্তর্বর্তী সরকারের সময় ম-বকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ
টাঙ্গাইলে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী
‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা
মোবাইল গ্রাহকদের স্বস্তি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা
নববর্ষ উদযাপন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার
আমরা জুলাই সনদ মানি, প্রত্যেকটি দফা সম্মান করি : পার্থ
হজ ফ্লাইট : টিকিটপ্রতি খরচ কমেছে ১২ হাজার টাকা
ঢাকার দুই সিটিতে টিকা দেয়া হলে নিয়ন্ত্রণে আসবে হা-ম : স্বাস্থ্যমন্ত্রী
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় : প্রধানমন্ত্রী
হা-ম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই
প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
অনলাইন-অফলাইনে ভাগ করে ক্লাসের নতুন সময়সূচি নির্ধারণ
আবু সাঈদ হ-ত্যা : দুই পুলিশ সদস্যর মৃ-ত্যু-দণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সা-জা
শুক্রবারও বসবে সংসদ অধিবেশন : চিফ হুইপ
ফিলিং স্টেশনে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকারের নির্দেশ
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস
চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল