নিউজ ডেস্ক ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৩ এ.এম
তিনি বলেন, দলের নেতা তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই জনতার ঢল নামছে। তিনি বিশ্বাস করেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে এবং বিএনপি সরকার গঠন করবে। তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানী গেন্ডারিয়া থানার ৪৫ নং ওয়ার্ডে গণসংযোগ উদ্বোধনী পথসভায় এসব কথা বলেন ঢাকা-৬ আসনের এ প্রার্থী।
ইশরাক হোসেন বলেন, দেশের নানা সমস্যার সমাধানে বিএনপির পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। একটি উন্নত, গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে তুলতে জনগণের সমর্থন প্রয়োজন।
বিএনপির এ নেতা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই চলছে, তা শুরু হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরে দলের নেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে সেই আন্দোলন চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং ২০২৪ সালে রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটে।
তিনি বলেন, তার সৌভাগ্য হয়েছিল এই নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রার্থী ছিলেন, একইসঙ্গে তারেক রহমানও প্রার্থী ছিলেন এবং তার নিজেরও প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ হয়েছিল।
ইশরাক জানান, তিনি আশা করেছিলেন, একই সংসদে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে থেকে জনগণের দাবি দাওয়া সংসদে উত্থাপন করবেন। তবে মহান আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে তার কাছে নিয়ে গেছেন উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
নিউবাংলা/জিএস
জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ
২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা
প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন
বিগত দুই সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অ-প-রা-ধ করেছে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি, নিয়োগে আসছে বড় পরিবর্তন
এক বছরের মধ্যে ৪৪৫৯ পদে নিয়োগ দেয়া হবে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের
আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী
নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী
৬ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস
অন্তর্বর্তী সরকারের সময় ম-বকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ
টাঙ্গাইলে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী
‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা
মোবাইল গ্রাহকদের স্বস্তি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা
নববর্ষ উদযাপন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার
আমরা জুলাই সনদ মানি, প্রত্যেকটি দফা সম্মান করি : পার্থ
হজ ফ্লাইট : টিকিটপ্রতি খরচ কমেছে ১২ হাজার টাকা
ঢাকার দুই সিটিতে টিকা দেয়া হলে নিয়ন্ত্রণে আসবে হা-ম : স্বাস্থ্যমন্ত্রী
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় : প্রধানমন্ত্রী
হা-ম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই
প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
অনলাইন-অফলাইনে ভাগ করে ক্লাসের নতুন সময়সূচি নির্ধারণ
আবু সাঈদ হ-ত্যা : দুই পুলিশ সদস্যর মৃ-ত্যু-দণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সা-জা
শুক্রবারও বসবে সংসদ অধিবেশন : চিফ হুইপ
ফিলিং স্টেশনে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকারের নির্দেশ
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস
চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল