রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া ডেস্ক ১২ জানু ২০২৬ ০৬:৫৩ পি.এম

আসিফ নজরুল

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ বিকেলে বাফুফে ভবন পরিদর্শনে যান। ঘণ্টা খানেক বাফুফে কর্তাদের সঙ্গে থাকার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুরুতেই উপদেষ্টা বলেন, ‘আপনারা যেটা শুনতে চান, আমি জানি। ফুটবলে আসলেও ক্রিকেটের বিষয়েই বলবেন! এরপরও অনুরোধ করব ফুটবলের বিষয়টিও বইলেন।'
ফুটবল ও বাফুফের কিছু বিষয় বলার পর তিনি নিজেই ক্রিকেট বিশ্বকাপের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, ‘আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি দিয়েছে। তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়বে। প্রথমত, মুস্তাফিজ যদি বাংলাদেশ দলে অর্ন্তভুক্ত হয়, দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা ভারতে জার্সি পরে ঘোরাফেরা করলে, তৃতীয়ত নির্বাচন যত এগিয়ে আসবে তত বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বৃদ্ধি পাবে।’

মুস্তাফিজের ইস্যুর পরপরই ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না- এমন অবস্থান যৌক্তিক সেটা আবার প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা, ‘আইসিসি নিরাপত্তা টিমের এই পর্যবেক্ষণ সন্দেহাতীতভাবে প্রমাণ করে ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই।’

আসিফ নজরুল বলেন, ‘আইসিসির সিকিউরিটি টিমের চিঠিতে বলা হয়েছে, এক—বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান থাকে; দুই—বাংলাদেশ দলের সমর্থকেরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করে; এবং তিন—ভারতে নির্বাচন যত এগিয়ে আসবে, ততই বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে।’

তিনি আরও বলেন, ‘এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নেই। আইসিসি যদি মনে করে, আমরা আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গড়বো, সমর্থকেরা জাতীয় জার্সি পরতে পারবে না, কিংবা ক্রিকেট খেলানোর জন্য বাংলাদেশের নির্বাচন পেছানো হবে—তাহলে এর চেয়ে উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক প্রত্যাশা আর কিছু হতে পারে না।’
নিউবাংলা/জিএস


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, নেই কোনো চমক

news image

দেশের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চান সাকিব

news image

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা

news image

রিয়ালের জালে বার্সেলোনার ১৫ গোল

news image

অবশেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল

news image

ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

news image

ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

news image

বাংলাদেশ দলে আজ যোগ দিতে পারছেন না হামজা

news image

মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

news image

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

news image

জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল

news image

ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

news image

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

news image

সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক

news image

বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

news image

বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

news image

কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা

news image

প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা

news image

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত

news image

সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল

news image

আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার

news image

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

news image

বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা

news image

বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

news image

বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত

news image

হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড

news image

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮

news image

হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

news image

বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী