রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্য মানতে পারছেন না শান্ত

নিউজ ডেস্ক ০৯ জানু ২০২৬ ১১:৩৩ পি.এম

শান্ত

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে বিষয়টি নিয়ে ক্রিকেট বোর্ডের আরও চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানান তামিম ইকবাল। যাকে কেন্দ্র করে বিসিবির অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলাম তামিমকে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দেন। যা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।
বিসিবি পরিচালকের ওই মন্তব্য ঘিরে ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে এবং পৃথক বিবৃতিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াব আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র দৃষ্টিতে, বিসিবি পরিচালকের এমন মন্তব্য খুবই দুঃখজনক, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ (শুক্রবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ২ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন রাজশাহী ওয়ারিয়র্সের এই অধিনায়ক।

শান্ত বলেন, ‘খুবই দুঃখজনক, কারণ আমরা এমন একটা মন্তব্য করে ফেললাম এমন একজন ক্রিকেটারের সম্পর্কে। সাবেক অধিনায়ক এবং আমার মনে হয় বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার, যাকে দেখে আমরা বড় হয়েছি। যেকোনো ক্রিকেটার, সাবেক অধিনায়ক কিংবা একজন সাধারণ খেলোয়াড়ও হতে পারে, সফল হতে পারে–নাও হতে পারে। কিন্তু দিনশেষে একজন ক্রিকেটার কিন্তু সবসময় সম্মানটুকু আশা করে। আমি পূর্ণ সম্মানটুকু পাচ্ছি কি না। যে এত বড় ক্রিকেটার এবং বাংলাদেশের হয়ে এত কিছু করেছে, তাকে নিয়ে এ ধরনের কমেন্ট করা খুবই দুঃখজনক।’

নিউবাংলা/জিএস


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, নেই কোনো চমক

news image

দেশের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চান সাকিব

news image

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা

news image

রিয়ালের জালে বার্সেলোনার ১৫ গোল

news image

অবশেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল

news image

ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

news image

ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

news image

বাংলাদেশ দলে আজ যোগ দিতে পারছেন না হামজা

news image

মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

news image

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

news image

জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল

news image

ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

news image

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

news image

সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক

news image

বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

news image

বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

news image

কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা

news image

প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা

news image

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত

news image

সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল

news image

আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার

news image

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

news image

বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা

news image

বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

news image

বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত

news image

হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড

news image

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮

news image

হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

news image

বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী