রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

দেশে নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ

নিউজ ডেস্ক ০৩ জুলাই ২০২৫ ০৫:৫৯ পি.এম

শারমীন

দেশে নারী ও শিশু নির্যাতন মহামারির পর্যায়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়টি মহামারির মতো অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে এটা চলছে। এর কারণ রাজনীতি, মাদক, মোবাইল ও পর্ণগ্রাফি। এগুলো বন্ধে নতুন আইন করার চিন্তা আছে সরকারের।  ২০ থেকে ২৯ জুনের তথ্য অনুযায়ী ২৪ জন ধর্ষণের শিকার হয়েছে। একজন ষাট বছরের বৃদ্ধ একজন শিশুকে ধর্ষণ করেছে। আমরা তো ধর্মভীরু, ধর্মবিরোধী না, এটা কীভাবে সম্ভব?’ 

শারমীন এস মুরশিদ বলেন, ‘এমন অবস্থা যে, আমি এখন এদের মৃত্যু/দণ্ডের পক্ষে। যদিও আমি মানবাধিকার কর্মী।’

দেশের মাদ্রাসাগুলোতেও শিশুদের যৌন নির্যাতন করা হচ্ছে বলেও জানান তিনি। উপদেষ্টা শারমীন বলেন, ‘মাদ্রাসাগুলো চোখের আড়ালে থাকে। তথ্য পাই না। সেখানে অনেক শিশুরা নানা ভাবে যৌন নির্যাতনের শিকার হয়। এর ফলে তাদের বিকাশ হচ্ছে না। এ খবর অভিভাবক ও বড়রা রাখে না। তারা (মাদ্রাসা) স্বীকার করলো কি না জানি না, ঘটনা তো সামনে আসছে। এসব বন্ধে স্কুল-মাদ্রাসায় মন্ত্রণালয়ের লোকজন সরাসরি যাবে। তাদের জবাবদিহি করতে হবে, এটা আমার দাবি।’ 
নারী ও শিশু মন্ত্রণালয়ে ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি নির্যাতনের অভিযোগ জমা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু মন্ত্রণালয়ের সক্ষমতা নেই সব অভিযোগের সমাধান করা। তবে যেগুলো জনগুরুত্বপূর্ণ তাৎক্ষণিক সেগুলোর সমাধান করা হয়। শতাধিক নারীকে কাউন্সেলিং, আইনি সহায়তার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সারাবছর প্রতিরোধ গড়ে তুলতে কাজ হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘নারী ও শিশু মন্ত্রণালয়ে কাজ হয় এডহক ভিত্তিতে। আমাদের কাজ হলো নারীদের নিরাপত্তা ও সহিংসতা মুক্ত পরিবেশ নিশ্চিত করা। নারী ও শিশুদের বিরুদ্ধে যে সহিংসতা এর বিরুদ্ধে গোটা বছর প্রতিরোধ গড়ে তুলতে কাজ করা হবে। যে কোনো ঘটনায় কুইক রেসপন্স করার ব্যবস্থা করা হবে। দেশের কোনো জায়গায় নারী ও  শিশু নির্যাতনের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে কুইক রেসপন্স টিম যাবে। কর্মকর্তাদের জেলা-উপজেলায় বসে থাকলে হবে না। ইউনিয়ন ও গ্রামেও যেতে হবে।

নিউবাংলা/জিএস

আরও খবর

news image

জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

news image

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

news image

প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন

news image

বিগত দুই সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অ-প-রা-ধ করেছে : প্রধানমন্ত্রী

news image

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি, নিয়োগে আসছে বড় পরিবর্তন

news image

এক বছরের মধ্যে ৪৪৫৯ পদে নিয়োগ দেয়া হবে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

news image

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

news image

আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী

news image

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

news image

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

news image

৬ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

news image

অন্তর্বর্তী সরকারের সময় ম-বকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ

news image

টাঙ্গাইলে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

news image

‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী

news image

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

news image

মোবাইল গ্রাহকদের স্বস্তি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

news image

নববর্ষ উদযাপন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

news image

আমরা জুলাই সনদ মানি, প্রত্যেকটি দফা সম্মান করি : পার্থ

news image

হজ ফ্লাইট : টিকিটপ্রতি খরচ কমেছে ১২ হাজার টাকা

news image

ঢাকার দুই সিটিতে টিকা দেয়া হলে নিয়ন্ত্রণে আসবে হা-ম : স্বাস্থ্যমন্ত্রী

news image

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় : প্রধানমন্ত্রী

news image

হা-ম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

news image

দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই

news image

প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

news image

অনলাইন-অফলাইনে ভাগ করে ক্লাসের নতুন সময়সূচি নির্ধারণ

news image

আবু সাঈদ হ-ত্যা : দুই পুলিশ সদস্যর মৃ-ত্যু-দণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সা-জা

news image

শুক্রবারও বসবে সংসদ অধিবেশন : চিফ হুইপ

news image

ফিলিং স্টেশনে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকারের নির্দেশ

news image

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

news image

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল