নিউজ ডেস্ক ২৭ জুন ২০২৫ ০১:১৫ এ.এম
দীর্ঘদিনের পতনের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বৃহস্পতিবার (বিপিএম৬ পদ্ধতিতে হিসাব অনুযায়ী) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে—যা ২০২৩ সালের জুনের পর সর্বোচ্চ। এ প্রবৃদ্ধির পেছনে রয়েছে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে প্রাপ্ত বড় অঙ্কের ঋণ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আইএমএফ-এর দ্বিতীয় ও তৃতীয় কিস্তির ১.৩৪ বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংকের বাজেট সহায়তার বাকি ১৫ কোটি ডলার বৃহস্পতিবার (২৬ জুন) রিজার্ভে যোগ হয়েছে। এর আগের দিনই আসে বিশ্বব্যাংকের আরও ৩৫ কোটি ডলার। ফলে আগের দিনের ২২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ বেড়ে তা ২৪ বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাব অনুসারে মোট রিজার্ভ এখন ২৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার।
রিজার্ভে এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে একযোগে কাজ করেছে কয়েকটি অর্থনৈতিক উপাদান। গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর বৈধ পথে প্রবাসী আয় পাঠানো বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে মুদ্রাবাজারে। ডলারের সংকট কমে আসায় কেন্দ্রীয় ব্যাংকও গত ১০ মাসে রিজার্ভ থেকে আর ডলার বিক্রি করেনি, যা রিজার্ভকে স্থিতিশীল রাখার পেছনে বড় ভূমিকা রেখেছে।
এদিকে একের পর এক বৈদেশিক সহায়তা চুক্তি কার্যকর হওয়ায় রিজার্ভে যুক্ত হচ্ছে নতুন ঋণের অর্থ। বিশ্বব্যাংক, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), জাপান, ওপেক ফান্ডসহ বিভিন্ন উন্নয়ন অংশীদারদের কাছ থেকে চলতি মাসেই প্রায় ৯০ কোটি ডলার ঋণ ছাড়ের সিদ্ধান্ত হয়েছে। জুনের মধ্যেই আরও প্রায় ২৪০ কোটি ডলার রিজার্ভে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, এসব অর্থ যুক্ত হলে জুন মাস শেষে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এসব ঋণ দীর্ঘমেয়াদি ও কম সুদের হওয়ায় তা রিজার্ভের ওপর তাৎক্ষণিক চাপ তৈরি করবে না। বরং এই অর্থ দিয়ে বাজেট বাস্তবায়ন, ব্যাংক খাত ও রাজস্ব সংস্কারে কাজ হবে।
নিউবাংলা/জিএস
জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ
২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা
প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন
বিগত দুই সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অ-প-রা-ধ করেছে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি, নিয়োগে আসছে বড় পরিবর্তন
এক বছরের মধ্যে ৪৪৫৯ পদে নিয়োগ দেয়া হবে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের
আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী
নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী
৬ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস
অন্তর্বর্তী সরকারের সময় ম-বকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ
টাঙ্গাইলে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী
‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা
মোবাইল গ্রাহকদের স্বস্তি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা
নববর্ষ উদযাপন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার
আমরা জুলাই সনদ মানি, প্রত্যেকটি দফা সম্মান করি : পার্থ
হজ ফ্লাইট : টিকিটপ্রতি খরচ কমেছে ১২ হাজার টাকা
ঢাকার দুই সিটিতে টিকা দেয়া হলে নিয়ন্ত্রণে আসবে হা-ম : স্বাস্থ্যমন্ত্রী
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় : প্রধানমন্ত্রী
হা-ম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই
প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
অনলাইন-অফলাইনে ভাগ করে ক্লাসের নতুন সময়সূচি নির্ধারণ
আবু সাঈদ হ-ত্যা : দুই পুলিশ সদস্যর মৃ-ত্যু-দণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সা-জা
শুক্রবারও বসবে সংসদ অধিবেশন : চিফ হুইপ
ফিলিং স্টেশনে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকারের নির্দেশ
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস
চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল