আন্তর্জাতিক ডেস্ক ২৬ জুন ২০২৫ ০৫:০০ পি.এম
দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দিয়েছেন।
বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (IRENA)-এর ২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে, সৌরবিদ্যুৎ উৎপাদন ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে। যেখানে ভারতের মোট বিদ্যুৎ চাহিদার ২৪ শতাংশ, পাকিস্তানের ১৭.১৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৩৯.৭ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত হয়, সেখানে বাংলাদেশে এ হার মাত্র ৫.৬ শতাংশ।
নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্যমাত্রা পূরণে ইতোমধ্যেই স্থলভিত্তিক ৫২৩৮ মেগাওয়াট সক্ষমতার ৫৫টি সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য টেন্ডার কার্যক্রম শুরু হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, এসব প্রকল্প বাস্তবায়নে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রুত বাস্তবায়নযোগ্য একটি ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, এ কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল সরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি হাসপাতালের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর কার্যক্রম বেসরকারি খাতে দেয়া যায় কিনা, তা ভেবে দেখা উচিত। যারা এটি স্থাপন করবে, তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে সিস্টেমটির রক্ষণাবেক্ষণ ও কার্যকর পরিচালনা নিশ্চিত করবে। সরকারের দায়িত্ব হবে শুধু ভবনের ছাদ বরাদ্দ দেওয়া।
তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে রুফটপ সোলার স্থাপন করেছে, তাদের অভিজ্ঞতা আমাদের জানতে হবে। তারা কী কী সমস্যার মুখে পড়েছে, তা চিহ্নিত করে সেই সমস্যাগুলোর সমাধানে এগিয়ে যেতে হবে।
নিউবাংলা/জিএস
ই-রানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে
যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান
দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর
ই-রানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব, মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্র-ই-রান আলোচনা ব্যর্থ, এরপর কী হবে?
যুক্তরাষ্ট্র ও ই-রানের মধ্যে আলোচনা চলছে, কিছু বিষয়ে হয়েছে অগ্রগতি
এবার যু-দ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লে-বানন ও ই-স-রা-য়ে-ল
ই-রানের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র-ই-রান ঐতিহাসিক বৈঠক : যেকোনো মুহূর্তে শুরু হচ্ছে আলোচনা
চুক্তি না হওয়া পর্যন্ত ই-রান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ই-রানের ১০ দফা প্রস্তাব
সামরিক বাহিনীকে হা-মলা বন্ধের নির্দেশ মোজতবা খামেনির, তবে ‘আঙুল ট্রিগারেই’
ডেডলাইন মঙ্গলবারই শেষ : ই রানকে ফের হুঁ-শি-য়ারি ট্রাম্পের
৪৫ দিনের যু-দ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ই-রান : এক্সিওস
ই-রানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে
আটকেপড়া বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিল ই-রান
এ যু-দ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না : ব্রিটিশ প্রধানমন্ত্রী
বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিলো মালয়েশিয়া
যু-দ্ধের মধ্যেও দৈনিক ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ই-রান
নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান
হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : আরাগচি
ফিরে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
ই-রান ইস্যুতে নিউইয়র্ক টাইমসে ট্রাম্পের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া
ই-রানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
ই-রান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ই-রানের হা-ম-লা
সরাসরি ই-রানের পাশে দাঁড়াল চীন দিল সহায়তার ঘোষণা