আন্তর্জাতিক ডেস্ক ১৮ জুন ২০২৫ ০৫:৪২ পি.এম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার এক টেলিভিশন ভাষণে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না। ইসরাইলকে ভুলের মাশুল দিতে হবে। খবর আল-জাজিরার।
খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র সমালোচনা করে বলেন, যারা ইরানের ইতিহাস জানে, তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের এক মন্তব্যের বিষয়ে বলেন, ‘যারা বুদ্ধিমান এবং ইরান, ইরানি জাতি ও এর ইতিহাস সম্পর্কে জানেন, তারা কখনও হুমকির ভাষায় এই জাতির সঙ্গে কথা বলবেন না। কারণ ইরানি জাতি কখনও হুমকির কাছে মাথানত করে না।’
সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘আমেরিকানদের জানা উচিত, যেকোনও মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে। যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না।'
এদিকে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্রের এই সংঘাতে জড়িয়ে পড়া নিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ। বুধবার আল জাজিরাকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, কোনও তৃতীয় পক্ষ ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে, সেটি পূর্ণমাত্রার এক সংঘাতের দিকেই যাবে। আর সেটি কেবল এই অঞ্চল নয়; বরং এর বাইরেও ছড়িয়ে পড়বে।
ইসমাইল বাঘাই বলেন, ইরান আপাতত কেবল ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালানোর ওপর মনোযোগ দিচ্ছে এবং তারা বিশ্বাস করে, প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে দেবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘কূটনীতি কখনই শেষ হয় না।’’ তবে তেহরান এখন আর ওয়াশিংটনের ওপর ভরসা করে না বলেও জানান তিনি।
ইরানি এই কর্মকর্তা বলেছেন, রাশিয়াসহ সব দেশের সঙ্গেই যোগাযোগ করছে ইরান। কারণ তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। আমরা প্রত্যাশা করি, যারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্বপ্রাপ্ত, তারা যেন এই হামলার নিন্দা ও সমাধানের পথ খুঁজে বের করতে সক্রিয়ভাবে কাজ করে।
নিউবাংলা/জিএস
ই-রানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে
যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান
দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর
ই-রানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব, মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্র-ই-রান আলোচনা ব্যর্থ, এরপর কী হবে?
যুক্তরাষ্ট্র ও ই-রানের মধ্যে আলোচনা চলছে, কিছু বিষয়ে হয়েছে অগ্রগতি
এবার যু-দ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লে-বানন ও ই-স-রা-য়ে-ল
ই-রানের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র-ই-রান ঐতিহাসিক বৈঠক : যেকোনো মুহূর্তে শুরু হচ্ছে আলোচনা
চুক্তি না হওয়া পর্যন্ত ই-রান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ই-রানের ১০ দফা প্রস্তাব
সামরিক বাহিনীকে হা-মলা বন্ধের নির্দেশ মোজতবা খামেনির, তবে ‘আঙুল ট্রিগারেই’
ডেডলাইন মঙ্গলবারই শেষ : ই রানকে ফের হুঁ-শি-য়ারি ট্রাম্পের
৪৫ দিনের যু-দ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ই-রান : এক্সিওস
ই-রানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে
আটকেপড়া বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিল ই-রান
এ যু-দ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না : ব্রিটিশ প্রধানমন্ত্রী
বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিলো মালয়েশিয়া
যু-দ্ধের মধ্যেও দৈনিক ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ই-রান
নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান
হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : আরাগচি
ফিরে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
ই-রান ইস্যুতে নিউইয়র্ক টাইমসে ট্রাম্পের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া
ই-রানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
ই-রান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ই-রানের হা-ম-লা
সরাসরি ই-রানের পাশে দাঁড়াল চীন দিল সহায়তার ঘোষণা